কিশোরগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

১ দিন আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তায় ধানের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: ফুলবাড়িয়া সিট সুপার মার্কেটে সহকর্মীর ছুরিকাঘাতে কর্মচারী আহত


ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।


এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন