কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন খামেনি: রাষ্ট্রীয় টেলিভিশন

৬ দিন আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলমা টিভি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরান সময় সন্ধ্যায় তিনি এ ভাষণ দেবেন বলে আল-জাজিরার লাইভে জানানো হয়েছে।

 

এর আগে ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’ এবং টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলি ও মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা: ভারতের প্রথম প্রতিক্রিয়া

 

ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, খামেনির প্রেসিডেন্ট কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হামলায় তিনি ‘কমপক্ষে গুরুতর আহত’ হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন। চ্যানেলটি আরও দাবি করেছে, কিছুক্ষণ পর খামেনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে যে খবর শোনা যাচ্ছে, তা মূলত আগে থেকে রেকর্ড করা হতে পারে। তাদের দাবি অনুযায়ী, আজকের এই সাঁড়াশি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

টাইমস অব ইসরাইলের লাইভ ব্লগে জানানো হয়েছে, কেবল খামেনিই নন, হামলার পর থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরাইলি কর্মকর্তাদের মতে, ইরানের গোয়েন্দা প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীও এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে তারা ধারণা করছেন।

 

আরও পড়ুন: খামেনির নিহত হওয়ার দাবি ইসরাইলি সংবাদমাধ্যমের

 

ইসরাইলের কান স্টেট টিভি জানিয়েছে, হামলার পর থেকে খামেনির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং তার বর্তমান অবস্থা সম্পূর্ণ অনিশ্চিত।

]]>
সম্পূর্ণ পড়ুন