বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে দিনাজপুর পার্বতীপুর উপজেলা রাজা বাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। তবে কিছু প্রার্থী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠায় সঠিক জায়গায় ভোটটি দেবেন।’
আরও পড়ুন: বিএনপির খালি রাখা দিনাজপুর-৫ আসনে আলোচনায় এনসিপির ডা. আহাদ
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা লাইন দিয়ে ভোট দিতে শুরু করেন।
এ বিষয়ে পার্বতীপুর রাজা বাসর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম জানান, বড় কেন্দ্রের মোট ভোটার ৫ হাজার ৯৫ জন। মোট ৮টি বুথে নারী পুরুষ ভোটাররা আলাদা আলাদাভাবে ভোট প্রদান করছেন। আনসার এবং ভিডিপি কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে। ভোট সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে বলে জানালেন এই প্রিজাইডিং কর্মকর্তা।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·