‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান

৪ সপ্তাহ আগে
ক্যারিয়ারের শেষভাগে এসেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘কিং’ ছবি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। গত বছর ঝলক দিয়ে 'কিং'এর টিজার প্রকাশ হয়। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা। শনিবার (২৪ জানুয়ারি) সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই।

ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’।


এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

 

আরও পড়ুন: ‘পুষ্পা থ্রি’তে আল্লু অর্জুনের সঙ্গে সালমান, গুঞ্জন তুঙ্গে!


এদিকে মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।


সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

 

আরও পড়ুন: শাহরুখকে আংকেল বললেন তুর্কি অভিনেত্রী


উল্লেখ্য, এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

]]>
সম্পূর্ণ পড়ুন