কালোবাজারে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে কারাদণ্ড

২ সপ্তাহ আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে তেল বিক্রির অভিযোগে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়নকে (৪৫) কারাদণ্ড প্রদান করা হয়।

 

জানা যায়, ম্যানেজার আহসান হাবীব নয়ন অবৈধ ভাবে ১৬ লিটার ডিজেল তেল অতিরিক্ত দামে নিয়ম বহির্ভূতভাবে কালো বাজারে বিক্রি করেন। ভ্রাম্যমাণ আদালতে তা প্রমাণ হলে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

আরও পড়ুন: অবৈধভাবে ভিজিএফের চাল মজুত: দুইজনকে কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানা

 

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

আরও পড়ুন: নেত্রকোনায় তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

 

একই সাথে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় নামক স্থানে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে খুচরা তেল বিক্রেতা হেলাল উদ্দিন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন