কালো মেঘে ঢাকা আকাশ, রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

৪ সপ্তাহ আগে
টানা কয়েকদিনের হালকা গরম আর গুমোট পরিস্থিতির পর গত শুক্রবার রাতে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ শনিবারও (১৪ মার্চ) ভোর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে আছে। বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে নামবে এমন পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসেও এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।

 

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

 

আজ ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ।

 

আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন