কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

৪ সপ্তাহ আগে ১১
গাজীপুরের কাপাসিয়ার সালদৈয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকরা মিছিল অংশ নেন। এরপর এ এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল হানানের সমর্থকরা মিছিল শুরু করেন। এর পরপরই বিএনপির নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায় বেশ কয়েকজন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। হামলার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজেপি মোতায়ন করা হয়েছে।

 

আরও পড়ুন: চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

 

এ ঘটনার জন্য জামায়াত সমর্থীত প্রার্থীকে দায়ী করেন বিএনপির প্রার্থী। রিয়াজুল হান্নান বলেন, আমাদের নেতাকর্মীরা ভোটার স্লিপ সংগ্রহ করছিলেন। তখন জামায়াতে ইসলামীর একটি মিছিল আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন কোনো রকম উসকানি ছাড়াই আমাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করে এবং ২ জনকে পিঠিয়ে আহত করেন। তারা এখন চিকিৎসাধীন আছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজেপি মোতায়ন করা হয়েছে। ছবি: সময় সংবাদ

 

আরও পড়ুন: মধ্যরাতে সিলেটে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

 

আর সালাউদ্দিন আইয়ুবী বলেন, ‘আমদের মিছিল শেষে কয়েকজন বাসায় ফিরছিলেন। রাস্তায় তাদের আটকে হুমকি দেন একটি বিশেষ দলের কর্মীরা। এরপর আমাদের এক কর্মীর দোকানে তারা ভাঙচুর করেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন