কলাপাতা কাটাকে কেন্দ্র করে বিল্লালকে পিটিয়ে হত্যা

৪ সপ্তাহ আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে সামান্য কলাপাতা কাটাকে কেন্দ্র করে বিল্লাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।


পুলিশ জানায়, বিল্লাল হোসেনকে প্রতিবেশী আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন কলাবাগানের সামান্য পাতা কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ বাবা-ছেলে বেদম মারধর করে বিল্লাল হোসেনকে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল হোসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, ঘটনার পরপরই আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে গাঢাকা দেয়।


আরও পড়ুন: ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট, ২২ জনের নামে গ্রেফতারি পরোয়ানা


নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে তারা। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’


এলাকাবাসীর অভিযোগ, বাবা ও ছেলের উপর্যুপরি কিল-ঘুষিতে নির্মমভাবে মারা যান বিল্লাল হোসান।


ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ হিসেবে মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন