বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের কর্মস্থলে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মিয়া ওই উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভালুকার কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে চালু হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিহাব মিয়া সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·