কর্ণফুলীতে ট্যাংকার জাহাজে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

২ সপ্তাহ আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়েছে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়। জব্দের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।


আরও পড়ুন: ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


ন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।


এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এর আগে গেল কয়েকদিনের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ২৫ হাজার লিটার এবং পতেঙ্গায় প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন