সম্প্রতি একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে জ্যাকসন দাবি করেছেন, তার বাবার মৃত্যুর পেছনে কোভিড-১৯ টিকার ভূমিকা থাকতে পারে। ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে জ্যাকসন বলেন, 'আমি মনে করি টিকা এতে জড়িত ছিল, এখন এটা আর অস্বাভাবিক কোনো কথা নয়।'
তিনি আরও বলেন, আগে থেকে যদি কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, টিকা সেটিকে ত্বরান্বিত করে থাকতে পারে।
এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সরকারের দিকেও আঙুল তুলেছেন। জ্যাকসনের দাবি, নিয়মের কারণে একাধিকবার টিকা নিতে হয়েছিল তার বাবাকে। এমনকি ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মনে হয়েছিল, এর পেছনে কোভিড এবং টিকার প্রভাব থাকতে পারে।
আরও পড়ুন: ১৮ বছর আগের চুক্তি কোটিপতি বানাল ওয়ার্নের পরিবারকে
ওয়ার্নের মৃত্যুর সময় তার কক্ষে কিছু ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে এবং শরীরে ভায়াগ্রার উপস্থিতিও পাওয়া যায়। তবে এসবের চেয়ে টিকাকেই বেশি দায়ী করছেন জ্যাকসন।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে শেন ওয়ার্ন ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে স্বীকৃত। তার মৃত্যু নিয়ে নতুন এই দাবি আবারও আলোচনার জন্ম দিয়েছে।

১৫ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·