করাচিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো ইসলামাবাদ

৮ ঘন্টা আগে
এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিনের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে করাচি কিংসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ ইউনাইটেড। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের পুঁজি পায় করাচি কিংস।   

 

ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখেন রিজা হেনড্রিক্স, ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া জেসন রয় ২৭ বলে ৩৯ ও আজম খান ২৯ বলে ৩৪ রান যোগ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। 

 

আরও পড়ুন: যাদের নিয়ে বাংলাদেশে খেলতে আসছে শ্রীলঙ্কা নারী দল

 

ইসলামাবাদের বোলারদের মধ্যে রিচার্ড গ্লিসন ও শাদাব খান দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট পান ফাহিম আশরাফ এবং মোহাম্মদ হাসনাইন। 

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইসলামাবাদ ইউনাইটেড। ডেভন কনওয়ে ও সামীর মিনহাসের উদ্বোধনী জুটি থেকে আসে ৯৩ রান। ৩৬ বলেই ৫৮ রানের ইনিংস খেলেন সামীর। 

 

আরও পড়ুন: ক্যাপ্টেনস কার্ড ও এর সুবিধাগুলো কী?

 

তিন নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ ফাইক তেমন একটা সুবিধা করতে পারেননি। সাজঘরে ফেরেন ৮ বলে ৫ রান করেই। তবে শেষ দিকে শাদাব খানকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কনওয়ে। ৩৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন কনওয়ে। আরেক প্রান্তে ১৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন শাদাব খান। 

 

শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। করাচির হয়ে ১টি করে উইকেট নেন মঈন আলী ও হাসান আলী।

]]>
সম্পূর্ণ পড়ুন