করসেট মিনিড্রেসে ইন্সটাগ্রামে ঝড় তুললেন কাপুর-কন্যা

৬ দিন আগে

বলিউডের স্টাইলিশ জেন-জি ফ্যাশন আইকন খুশি কাপুর আবারও তাঁর গ্ল্যামারাস লুক দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। সাম্প্রতিক ফটোশুটে লঞ্জারি-ইনস্পায়ার্ড মিনিড্রেসে তিনি নজর কেড়েছেন। ছবির গল্পে রইল বিস্তারিত ...

বলিউডের এই জেন-জি  ফ্যাশন আইকন প্রায়ই তাঁর হট ও গ্ল্যামারাস লুক দিয়ে ইন্টারনেটে ঝড় তোলেন। তবে সাম্প্রতিক ফটোশুটে তিনি যেন সেই গ্ল্যামারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। লঞ্জারি-ইনস্পায়ার্ড মিনিড্রেসে তাঁর এই উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে ফ্যাশন দুনিয়ার।

লঞ্জারি-ইনস্পায়ার্ড মিনিড্রেসে খুশি

ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টের করসেট মিনিড্রেসে, যেখানে ব্ল্যাক লেস ডিটেইলিং এবং বডিকন সিলুয়েট তাঁর টোনড ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

প্লাঞ্জিং নেকলাইন এবং করসেট-স্টাইল বডিসই পুরো আউটফিটের মূল আকর্ষণ

ব্ল্যাক লেস করসেটের সঙ্গে পিঙ্ক ফ্লোরাল সাটিনের এই কম্বিনেশন লুকে এনেছে সাহসী আর এলিগ্যান্ট টাচ । প্লাঞ্জিং নেকলাইন এবং করসেট-স্টাইল বডিসই পুরো আউটফিটের মূল আকর্ষণ হয়ে উঠেছে।

ভ্যানিটি মিররের সামনে আত্মবিশ্বাসী ও আবেদনময়ী ভঙ্গিতে একের পর এক পোজে ধরা দিয়েছেন খুশি কাপুর।

মেকআপে ফুটে উঠেছে ক্ল্যাসিক হলিউড গ্ল্যাম

কখনো ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি, আবার কখনো অফ-গার্ড পোজ —প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। একটি ছবিতে তাঁকে আয়নার সামনে নিজের সৌন্দর্য উপভোগ করতেও দেখা যায়।

মেকআপে ফুটে উঠেছে ক্ল্যাসিক হলিউড গ্ল্যাম। উইংড আইলাইনার, গ্লসি ন্যুড লিপ আর সফট ব্লাশে সেজেছেন তিনি।

আবেদনময়ী ভঙ্গিতে একের পর এক পোজে ধরা দিয়েছেন খুশি

সাইড-পার্টেড ওয়েভি হেয়ারস্টাইল তাঁর ফেমিনিন চার্মকে আরও বাড়িয়ে তুলেছে। জুয়েলারিতে ছিল মিনিমাল পছন্দ—কানে চাংকি ডায়মন্ড হুপস এবং হাতে একটি স্টেটমেন্ট ব্রেসলেট। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও ফ্যাশনপ্রেমীরা ইতিমধ্যেই তাঁর এই গ্ল্যামারাস উপস্থিতিতে মুগ্ধতা প্রকাশ করছেন।

ছবি: খুশি কাপুরের ইন্সটাগ্রাম

সম্পূর্ণ পড়ুন