করণ জোহরের বিশাল কেপ জুড়ে রাজা রবি বর্মার পেইন্টিং, ইশা আম্বানির হাতে পাকা আম কেন

১ দিন আগে

ভারতের সমৃদ্ধ আর্ট অ্যান্ড কালচারের ভাণ্ডার থেকে ঐতিহ্যবাহী 'রাজা রবি বর্মা' পেইন্টিং বেছে নিয়েছেন পরিচালক করণ জোহর তাঁর মেট গালা ডেব্যুতে নিজের রাজকীয় লুকের জন্য। জারদৌসির কারুকাজের মাঝে ৬ ফিট কেপে দারুণভাবে এই চিত্রকলা ফুটিয়ে তুলেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা। এবারের মেট গালা থিম কস্টিউম আর্ট। ড্রেসকোড হলো ফ্যাশন ইজ আর্ট। আর সেদিক থেকে অত্যন্ত সার্থক হয়েছে করণের লুক। মনীশ একে পোশাক নয়, যেন এক ক্যানভাস হিসেবেই উপস্থাপন করেছেন।

মনীশ মালহোত্রার অনসম্বলে মেট গালা ডেব্যু করলেন করণ জোহর
৬ ফিট লম্বা কেপে হাতে আঁকা রাজা রবি বর্মা পেইন্টিং। বটম প্লেন কালো রঙের। ভেতরের প্রিন্স কোটেও কালো ফেব্রিকে সোনালি কাজ করা। তাতে পেইন্টিং মোটিফ
উনিশ শতকের এই বিখ্যাত ফিউশন স্ররটিস্টের পেইন্টিংয়ের মাঝে মাঝে করা হয়েছে জারদৌসি কাজ
গৌরব গুপ্তের সোনালি-রূপালি-আইভরি গাউন পরে মেট গালায় এসেছেন আম্বানিদের মেয়ে ইশা। এতে আছে পিওয়াই মোটিফে জমকালো কারুকাজ
শাড়িপ্রাণিত গাউনে ডিজাইনার তাঁর সিগনেচার স্ট্রাকচার্ড ডিজাইন রেখেছেন
হীরা জহরতের দরাজ ব্যবহার ব্লাউজ আর গয়নায়
হাতে সুবোঢ গুপ্তের পালা আমের মিনিয়েচার ভাষ্কর্যটাই বদলে দিয়েছে পুরো লুক

ছবি: ইন্সটাগ্রাম

সম্পূর্ণ পড়ুন