সোমবার (৪ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নতুন করে মৃত ২ শিশুই রামু উপজেলার। দুজনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।
এর মধ্যে মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমানকে রোববার (৩ মে) রাত ১টায় হাসপাতালে আনা হয়। এরপর শিশুটি মারা যায়। অপর শিশু জাবেদের ৬ মাস বয়সী কন্যা ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত ৯টার দিকে সে মারা যায়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু
এ নিয়ে গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত এক মাস ৬ দিনে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় ছয়জন, কক্সবাজার সদর উপজেলায় দুই, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় একজন করে চারজনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩৭ জন। জেলার ৭ হাসপাতালে ভর্তি রয়েছে ১৪৭ শিশু। যেখানে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়ায় ১৭, পেকুয়ায় ৫, উখিয়ায় ১৫, টেকনাফে ৮, রামুতে সাত ও মহেশখালীতে ১৬ জন ভর্তি রয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৯৯ জন।

১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·