নিহত ইজিবাইক চালকের নাম মো. তারেক (২১)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, চালক তারেক ইজিবাইক নিয়ে গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পূরবী পরিবহনের একটি দ্রুতগামী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক তারেক নিহত হন এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
]]>
১ মাস আগে
৮







Bengali (BD) ·
English (US) ·