শনিবার (১১ এপ্রিল) টেকনাফের হ্নীলা এলাকা থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ ইয়াবা এবং দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা।
বিকেলে বিজিবির উখিয়াস্থ ৬৪ ব্যাটালিয়নের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ভোরে একটি চোরাকারবারী দল নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্য পাওয়ার পর হ্নীলা বিওপি’র একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতরে জলরোধী প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি। পলায়নরতদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জামালপুরে আলাদা অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরে ওখানে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি।
বিজিবির রামুস্থ ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান নামক স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে একজন ব্যক্তি অভিনব কায়দায় মাথায় করে বস্তা নিয়ে আসার সময় দূর থেকে বিজিবি’র টহলদলের উপস্থিতি দেখতে পেয়ে বস্তাটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহলদল বস্তাটির নিকটে এসে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতে বস্তাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে বস্তার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে।

১৮ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·