বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
আটক খুরশিদা বেগম (৩৬) চকরিয়া পৌরসভার মধ্যম পালাকাট এলাকার নুরুল হকের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে ওই নারী অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এক নারী কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পুলিশের নারী সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
আরও পড়ুন: যশোরে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ ১০ মামলার আসামি গোল্ডেন সাব্বির আটক
পরে আটক নারীর তথ্য মতে, চকরিয়া পৌরসভার পালাকাটা ইমাম উদ্দিন পাড়ার বাসিন্দা তার জামাতা বাপ্পীর বসতঘরে পুলিশ অভিযান চালায়। এ সময় বাপ্পীর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, জেলা পুলিশের এ মুখপাত্র।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·