কক্সবাজার সৈকতে পর্যটককে পিটিয়ে জখম করলো হকাররা

১ সপ্তাহে আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে ৩ জোড়া জুতা চুরি নিয়ে কথা কাটাকাটির জেরে পর্যটককে বেড়ধক পিটিয়েছে হকাররা। রক্তাক্ত অবস্থায় পর্যটককে উদ্ধারের পাশাপাশি জড়িত ২ ঘোড়াওয়ালাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বালুচরে এ ঘটনা ঘটে।


আহত পর্যটক হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাপাছড়ি গ্রমের আকছার আহমদের ছেলে মো. এনাম (২৮)। এ ঘটনায় জড়িত দুইজন ঘোড়াওয়ালা হল: কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার লোকমানের ছেলে মো. রুবেল (১৮) ও মো. ওসমান গনির ছেলে মো. শাকিল (১৮)।


প্রত্যক্ষদর্শীদের বরাতে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পিকনিকে আসা একদল পর্যটক শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনটি টিউব ভাড়া নেন। তারা সমুদ্রে গোসল করতে যাওয়ার আগে নিজেদের জুতাগুলো টিউব পরিচালনাকারীদের হেফাজতে রেখে যান।গোসল শেষে ফিরে এসে তারা দেখতে পান, রেখে যাওয়া জুতার মধ্যে তিন জোড়া জুতা নেই। এ বিষয়ে টিউবের লোকজনের কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানায়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কয়েকজন ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার ও টিউব পরিচালনাকারীদের পক্ষ নিয়ে পিকনিকে আসা পর্যটকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর সুগন্ধা পয়েন্টে বালুচরে পর্যটক মো. এনামকে ধাওয়া করে ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার ও টিউব পরিচালনাকারীরা কয়েক দফায় বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে দ্রুত জেলা প্রশাসনের বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্য দ্রুত পর্যটককে উদ্ধার করে।’


আরও পড়ুন: কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন, হকারদের বেড়ধক মারধরে পর্যটক এনামের হাত, গলা, বুকে ও মুখে আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় জড়িত দুইজন ঘোড়াওয়ালা রুবেল ও শাকিলকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও পর্যটককে হামলার ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার পাশাপাশি আটকে অভিযান চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন