শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাত ৯টার দিকে কোস্টগার্ডের একটি আভিযানিক দল কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। বোটটি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় জিম্মি থাকা ৩ জেলেকে।
এদিকে অপর অভিযানে শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে চট্টগ্রাম এবং বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড। শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। অন্য এক অভিযানে ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারী ধরা পড়ে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা তরুণরা
মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশি নাগরিককে (৮ জন পুরুষ ও ১ জন নারী) জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় 'এমটি মেঘনা প্রাইড' নামক একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করেছিল। শনিবার ভোররাত ২টায় জাহাজটি উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজ 'মনসুর আলী'র কাছে হস্তান্তর করে।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, আটককৃত ডাকাত ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·