এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার, অনুপস্থিত কত?

১ সপ্তাহে আগে
শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চে পৌঁছেছে ।

রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

 

আরও পড়ুন: বারবার কারিকুলাম পরিবর্তনে হোঁচট খাচ্ছে শিক্ষা ব্যবস্থা, এনসিটিবিকে

 

পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার হন ৬ জন পরীক্ষার্থী এবং দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। ওই হিসাবে তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটল।

 

আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এবছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয় এ পরীক্ষা।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন