শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিএমপির নির্দেশনায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে বলা হয়েছে। যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসবে, তারা পরীক্ষাকেন্দ্রের সামনে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে হেঁটে পরীক্ষাকেন্দ্রে আসবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবে।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর নির্দেশে বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’, বিজ্ঞপ্তি জারি
ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়, কোনোভাবেই যানবাহন পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করে রাখা যাবে না নির্দেশনায় বলা হয়েছে। পার্ক করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র–সংলগ্ন সড়ক যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি
ডিএমপির নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান করা নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদেরকে বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে এ অনুরোধ জানানো হয়। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
]]>
৬ দিন আগে
৫








Bengali (BD) ·
English (US) ·