নির্দেশনা মোতাবেক প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হবে।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
১১ দফা নির্দেশনার মধ্যে রয়েছে
(১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে;
(২) যে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেখানে পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে;
আরও পড়ুন: এসএসসির প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ
(৩) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে;
(8) পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাটাওয়ালা) টাঙাতে করতে হবে;
(৫) স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে;
(৬) কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না;
(৭) পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে;
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে নতুন চিন্তা-ভাবনা
(৮) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে;
(৯) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
(১০) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে;
(১১) সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
]]>
২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·