সোমবার (১৩ এপ্রিল) তাকে গ্রেফতারের খবর জানিয়েছে মোহাম্মদপুর পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, কুখ্যাত কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কিশোর গ্যাং নেতা এলেক্স ইমনকে কুপিয়েছে প্রতিপক্ষরা
পুলিশ বলছে, এলেক্স ইমন রায়ের বাজার এলাকার ‘চিহ্নিত এক কিশোর গ্যাংয়ের হোতা’। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
রায়েরবাজার এলাকায় ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হয়।
একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে একটি দল আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যান, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছন্ন হয়ে যায়। এছাড়া হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·