এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত প্রাইভেট কারে আগুন

২ সপ্তাহ আগে
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর (বিআরটি উড়াল সড়ক) একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গাড়িটি অনেকাংশ পুড়ে যায়।
 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুর অভিমুখী একটি প্রাইভেটকার বিআরটি প্রকল্পের উড়াল সড়কের কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই চালক ও ভেতরে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র‌্যাম্প, যানজট কমার সম্ভাবনা


খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন