বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প।
এর আগে ২৭ মার্চ দেয়া এক বক্তব্যে ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি’।
হরমুজ প্রণালি সংকীর্ণ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াত করে।
আরও পড়ুন: মার্কিন অবরোধ ব্যর্থ হতে বাধ্য: ইরানের প্রেসিডেন্ট
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দুই মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সেই সঙ্গে তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন যে, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান করতে রাজি না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না। ততক্ষণ পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন এই প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কথা বলা হয় এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্প এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় অচলাবস্থা ভাঙার আশায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর একটি ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। বলা হয়েছে, এই হামলার পর যুক্তরাষ্ট্র ইরান সরকারকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং আরও নমনীয়তা দেখাতে চাপ দেবে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·