স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ফ্লোরিডার উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পরেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুন: ‘প্রয়োজন হলে’ হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
তিনি আরও বলেন, ‘আমি এখনো দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেইনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এই সিদ্ধান্তও পুনর্বিবেচনা করব।’
ইরানকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, তাদের দেশের যা অবশিষ্ট আছে, তা বাঁচাতে এখনই অস্ত্র নামিয়ে রাখা উচিত।’
]]>
৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·