এবার আর্সেনালকে হারিয়ে শীর্ষ চারে ইউনাইটেড

৪ সপ্তাহ আগে
মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর রোববার (২৫ জানুয়ারি) আর্সেনালকে হারিয়েছে তারা। এই জয়ের শীর্ষ চারে উঠে এলো রেড ডেভিলরা।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানইউ। প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইউনাইটেড।


দুর্ভাগ্যজনত কারণে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। তবে প্রথম হাফেই সমতায় ফেরান ব্রায়ান এমবোয়েমো। ইউনাইটেডের গোলে অবশ্য ভুল ছিল তাদের মিডফিল্ডারের।


আরও পড়ুন: নতুন বছরে ড্রয়ের ফাঁদে পড়া লিভারপুল এবার হেরেই গেল 


দ্বিতীয় হাফের শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ডরগু। সমতায় ফিরতে বেশ সময় নিয়ে নেয় আর্সেনাল। কর্নার থেকে গোল করেন মারিনো। তখন মনে হচ্ছিল ড্রয়ে শেষ হয়ে এই লড়াই। তবে ৮৭তম মিনিটে কুনিয়া গোল করলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।


২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো ইউনাইটেড। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। এদিকে, প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ নম্বরে উঠেছে চেলসি।  

]]>
সম্পূর্ণ পড়ুন