সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, মো. মনিরুজ্জামান ও জহিরুল ইসলাম মুসা।
এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম।
গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি।
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেতে এনসিপির নুসরাত তাবাসসুমের হাইকোর্টে রিট
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
আরও পড়ুন: এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।
কোন দলের প্রার্থী কতজন
সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র দাখিল করা হয় নির্বাচন কমিশনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ১৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়। আর স্বতন্ত্র মোর্চা থেকে সুলতানা জেসমিনের মনোনয়নপত্র দাখিল করা হয়।
এছাড়া আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন ইসিতে। তারা হলেন- শাহীনা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন কোনও দল বা জোট থেকে নয়, আবেদন করেছিলেন স্বতন্ত্রভাবে। এর মধ্যে মাহবুবা রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·