অপির রাজনীতির অঙ্গনে পা রাখার খবরটি বেরিয়েছে এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের মাধ্যমে। তিনিই নাকি জানিয়েছেন, সাবেক এই ক্রিকেটার মঙ্গলবার নাগাদ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে নাম লেখাবেন।
তবে অপি জানালেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। ভবিষ্যতেও হবেন না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবেই তিনি পরিচিত থাকতে চান।
আরও পড়ুন: সাকিবের প্রসঙ্গ উঠায় মাশরাফী-দুর্জয়ের নামও টানলেন তামিম
ফেসবুকে এক স্ট্যাটাসে অপি লেখেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না। আমি মেহরাব হোসেন অপি, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।’
১৯৯৮ সালে অভিষেকের পরের বছর অপি জিম্বাবুয়ের বিপক্ষে দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি করেন। দেশের হয়ে তিনি ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে রান করেছেন ৪৪৯, টেস্টে ২৪১। দেশের হয়ে তিনি শেষ ম্যাচটি খেলেন ২০০৩ সালের মে মাসে।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·