এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার, পরীক্ষা ঘোষিত তারিখেই

১ সপ্তাহে আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে ৪ এপ্রিল ২০২৬। গতকাল রোববার (৫ এপ্রিল ২০২৬) রাত ১২টায় শেষ হয় আবেদন ফি প্রদানের সময়সীমা। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী হতে আবেদন করেছেন ৫৩ হাজার ৬৯ জন।

পরীক্ষার সম্ভাব্য তারিখ

প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৮ এপ্রিল ২০২৬। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ১৮ এপ্রিল পরীক্ষা হবে। এই নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় এনটিআরসিএ।’

শিল্প মন্ত্রণালয়ের অধীন নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরে। বাকি ২০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য বরাদ্দ ১২ এবং মৌখিক পরীক্ষা হবে ৮ নম্বরে। মোট ১০০ নম্বরের এ পরীক্ষায় পাসের ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।

মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাইম ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, ফ্রেশার্সদের আবেদনে উৎসাহ

এর আগে ৫ ফেব্রুয়ারি ২০২৬ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু হয়। তবে ২৫ মার্চ ২০২৬ তারিখে পূর্বের আবেদন বাতিল করে প্রার্থীদের নতুন করে আবেদনের নির্দেশনা দেয় এনটিআরসিএ।

প্রাইম ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, ফ্রেশার্সদের আবেদনে উৎসাহকিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে পড়েছেন দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
সম্পূর্ণ পড়ুন