এনইউবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

২৩ ঘন্টা আগে
হাসি-আনন্দ ও স্মৃতিচারণায় এনইউবির ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রিয় ক্যাম্পাসে ফিরে পুরোনো দিনের গল্প, অভিজ্ঞতা বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হন। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে স্মৃতিচারণ ও আন্তরিক আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। 

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও সম্পৃক্ততার মধ্যেই প্রতিফলিত হয়। 

 

আরও পড়ুন: ঈদের পর বড় ছুটিতে স্কুল-কলেজ

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছোট পরিসরে যাত্রা শুরু করা ইংরেজি বিভাগ আজ একটি সমৃদ্ধ পরিমণ্ডলে পরিণত হয়েছে। এ অগ্রযাত্রায় অ্যালামনাইদের অবদান গুরুত্বপূর্ণ এবং তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। 

 

অনুষ্ঠানে কয়েকজন অ্যালামনাই তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরেন। তাদের কথায় ভেসে ওঠে ক্লাসরুম, বন্ধুদের আড্ডা ও শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের নানা স্মৃতি। 

 

এ ছাড়া বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। 

 

আরও পড়ুন: এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

 

উপাচার্য তার বক্তব্যে বলেন, প্রিয় বিদ্যাপীঠে অ্যালামনাইদের ফিরে আসা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি ভবিষ্যতেও এ সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। 

 

শেষে বিভাগীয় প্রধান উপস্থিত অ্যালামনাইদের ধন্যবাদ জানান এবং আয়োজন সফল করতে যারা নেপথ্যে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন