মাগরেব ফেজ বনাম ওয়াদাদ এফসির ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিল। এ সময় ওয়াদাদ তাদের বদলি খেলোয়াড় হিসেবে নামায় ফ্রান্সের সাবেক স্ট্রাইকার উইসাম বেন ইয়াদারকে। এর পরের মিনিটেই ম্যাচের সব আলো কেড়ে নেনে এল জাবলি। দারুণ এক রাবোনা শটে ম্যাচের একমাত্র গোলটি করে তার দলকে জয় এনে দেন।
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার বক্সের একটু বাইরে থেকে বলটি দারুণভাবে নিয়ন্ত্রণ করে নিখুঁত রাবোনা শটে জালের উপরের কোণে পাঠান। নিজের এমন অসাধারণ গোল দেখে তিনিও যেন বিস্মিত হয়ে যান। গোল করার পর বিজ্ঞাপনী বোর্ড টপকে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন।
আরও পড়ুন: ইরান বিশ্বকাপ না খেললে কি ইতালির দরজা খুলবে?
এই গোলটিকে বছরের সবচেয়ে সুন্দর গোলের জন্য দেওয়া পুসকাস অ্যাওয়ার্ডের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে ধরা হচ্ছে।
ম্যাচটিতে ওয়াদাদ এফসির জার্সিতে খেলছিলেন ডাচ লিগের সাবেক তারকা নরদিন আমারাবাত, কাছ থেকে এই অসাধারণ গোলের সাক্ষী হয়েছেন।
উল্লেখ্য, রাবোনা ফুটবলের একটি অত্যন্ত দর্শনীয় এবং কঠিন স্কিল বা কিক করার পদ্ধতি। এতে কিক করার পা-টি স্থির থাকা পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে এনে বলে আঘাত করা হয়। ১৯৪৮ সালে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসের খেলোয়াড় রিকার্ডো ইনফান্তে প্রথম এটি করেন বলে ধারণা করা হয়। পরে ১৯৭০-এর দশকে ইতালীয় জিওভান্নি রোকোত্তেলি এটিকে জনপ্রিয়তা দেন।
]]>

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·