শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে তৈরি হয় এক বিশেষ আবহ—নতুন বইয়ের গন্ধ, পাঠকের ভিড় আর সাহিত্যপ্রেমীদের মিলনমেলা। তবে এবার মেলা এখনো শুরু না হওয়ায় সেই পরিচিত ব্যস্ততা পুরোপুরি চোখে পড়েনি। তবুও প্রাঙ্গণজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রতিবছর এই সময়টায় বইমেলা ঘিরে বাংলা একাডেমি এলাকায় থাকে মানুষের ভিড়। পদচারণায় মুখর থাকে পুরো প্রাঙ্গণ। তবে এবার অমর একুশে গ্রন্থমেলা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে শুরু হওয়ায় এখনো দেখা যায়নি সেই চেনা ভিড়।
আরও পড়ুন: বাঙালির হৃদয় নিংড়ানো শ্রদ্ধা: ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি
বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এ আয়োজন সামনে রেখে তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ২৫ তারিখ থেকেই শুরুর কথা রয়েছে অমর একুশে গ্রন্থমেলার।
একুশে ফেব্রুয়ারি এলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে ওঠে বই, পাঠক আর লেখকদের পদচারণায়। তবে এবার দৃশ্যটা কিছুটা আলাদা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও কর্মীরাও।
আয়োজকেরা বলছেন, মেলা শুরু হলেই এই প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা প্রাণচাঞ্চল্য
]]>

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·