এখনও কেন কার্টুন শেয়ার করলে গ্রেফতার করা হবে, সংসদে প্রশ্ন হাসনাতের

৫ দিন আগে
বর্তমান সরকারের আমলেও কার্টুন শেয়ার করার কারণে গ্রেফতারের ঘটনায় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১৯ এপ্রিল) সংসদে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।

 

সংসদ সদস্য হাসনাত বলেন, এই সময়ে এসেও কার্টুন শেয়ার করার কারণে একজনকে কেন গ্রেফতার করা হবে, সেটা ভাবতে পারছি না।

 

তিনি অভিযোগ করেন, যেখানে ভুল আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেয়া হচ্ছে না।

 

এ সময় সংসদেই মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে হাসনাত আরও বলেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় না আনতে পারলে, আমরা কোথায় গিয়ে কথা বলব। তারকাচিহ্নিত প্রশ্ন করতে না পারায় আমরা অধিকারবঞ্চিত হচ্ছি বলেও অভিযোগ করেন তিনি। 

 

আরও পড়ুন: সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন