এক্সিকিউটিভ নেবে সময় টিভি

১ সপ্তাহে আগে
বিজনেস প্ল্যানিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। আগ্রহীরা আগামী ১ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ
ডিপার্টমেন্ট: বিজনেস প্ল্যানিং
চাকরির ধরন: ফুল টাইম
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা


কাজের সংক্ষিপ্ত বিবরণ:

বিজনেস প্ল্যানিং এক্সিকিউটিভ হিসেবে আপনার দায়িত্ব হবে কোম্পানির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগত উদ্যোগে সহায়তা করা এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আয়ের সুযোগ বৃদ্ধি ও সার্বিক পারফরম্যান্স উন্নত করা। পাশাপাশি, আপনি সেলস, মার্কেটিং, ফাইন্যান্স ও অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করে রিপোর্ট, প্রেজেন্টেশন ও কৌশলগত প্রকল্পে অবদান রাখবেন, এবং ডেটাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির উন্নয়নে সহায়তা করবেন।


দায়িত্বসমূহ:

•কোম্পানির লক্ষ্য ও কৌশলগত উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সহায়তা করা।
•ডিজিটাল প্ল্যাটফর্ম, টিভি, স্পনসরশিপ, ব্র্যান্ডেড কনটেন্ট এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে নতুন রাজস্ব উৎস চিহ্নিত করা।
•নতুন উদ্যোগ ও সম্প্রসারণ প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাই ও বিজনেস কেস বিশ্লেষণ করা।
•বিস্তারিত ব্যবসায়িক কর্মসম্পাদন প্রতিবেদন ও ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করা।
•বাজার প্রবণতা, ডিজিটাল ট্রাফিক পারফরম্যান্স, বিজ্ঞাপন আয় এবং প্রোগ্রাম রেটিং বিশ্লেষণ করা।
•অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এবং ভিডিও প্রোডাকশনের জন্য গবেষণাভিত্তিক ও মানসম্মত কনটেন্ট প্রস্তুত করা।
•ব্যয় বিশ্লেষণ, রাজস্ব প্রক্ষেপণ এবং আর্থিক পূর্বাভাসসহ ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করা।
•ব্যবসায়িক লক্ষ্য ও প্রবৃদ্ধির উদ্দেশ্য অর্জন নিশ্চিত করতে KPI পর্যবেক্ষণ করা।
•ইন্ডাস্ট্রি বিশ্লেষণ, প্রতিযোগী তুলনামূলক মূল্যায়ন (Benchmarking) এবং নতুন বাজার সুযোগ চিহ্নিত করা।
•মিডিয়া ট্রেন্ড, দর্শকের আচরণ বিশ্লেষণ এবং ডিজিটাল সম্প্রসারণের সম্ভাবনা মূল্যায়ন করা।
•কার্যক্রমের দক্ষতা ও মুনাফা বৃদ্ধির জন্য ডেটা-ভিত্তিক সুপারিশ প্রদান করা।
•কৌশলগত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, প্রোগ্রামিং, গ্রাফিক্স এবং ডিজিটাল টিমের সাথে সমন্বয় করে কাজ করা।
•বোর্ড-লেভেল রিপোর্ট প্রস্তুতকরণে সহায়তা করা এবং কৌশলগত অংশীদারিত্ব পরিকল্পনা ও আলোচনায় সমর্থন প্রদান করা।
•ব্র্যান্ড ভিজিবিলিটি, কৌশলগত সামঞ্জস্য এবং সর্বোচ্চ প্রচারণা নিশ্চিত করতে মিডিয়া পার্টনারশিপ পরিচালনা করা।


আরও পড়ুন: সংবাদ উপস্থাপক নেবে সময় টিভি


শিক্ষাগত যোগ্যতা:

•বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে MBA থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


অন্যান্য প্রয়োজনীয়তা:

•ভালো বিশ্লেষণ ক্ষমতা ও আর্থিক মডেল তৈরির দক্ষতা।
•মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্টে উন্নত দক্ষতা।
•ডেটা বিশ্লেষণ করে তা পরিকল্পনায় রূপান্তর করার সক্ষমতা।
•মিডিয়া ব্যবসার আয় পদ্ধতি সম্পর্কে ধারণা।
•ভালো যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।
•দ্রুতগতির পরিবেশে চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
•সততা, গোপনীয়তা ও পেশাদারিত্ব বজায় রাখা।


অভিজ্ঞতা:

•বিজনেস প্ল্যানিং, কর্পোরেট স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা মিডিয়া অপারেশনে ১-৩ বছরের অভিজ্ঞতা।
•ব্রডকাস্ট, বিজ্ঞাপন বা ডিজিটাল মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।


অন্যান্য সুযোগ-সুবিধা:

   ●  উৎসব বোনাস: ৩ টি ( প্রতিটি বোনস সর্বমোট বেতনের ৯০%)
   ● বার্ষিক বেতন বৃদ্ধি
   ● কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার
   ● মোবাইল বিল 
   ● প্রভিডেন্ট ফান্ড
   ● গ্রাচ্যুইটি 
   ● অর্জিত ছুটির নগদায়ন


আবেদনের লিঙ্ক: https://tinyurl.com/1maybpcircular2026

আবেদনের শেষ তারিখ: ০১ মে ২০২৬

]]>
সম্পূর্ণ পড়ুন