মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে এবং সরকার একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, ‘একাত্তরের গণহত্যা নিয়ে বিএনপি সরকার কাজ করবে। এই স্বীকৃতির বিষয়টি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সব দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, ‘যেহেতু চুক্তিটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়েছে, তাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এটি বাস্তবায়নের আগে সংসদে ও সংসদের বাইরে আলোচনা হবে। প্রয়োজনে দেশটির সঙ্গে পুনরায় আলোচনা হতে পারে।’
আরও পড়ুন: একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
ভারতে গ্রেফতার হওয়া হাদী হত্যার আসামিদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের নাগরিক হত্যা হয়েছে। আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা দেয়া আমাদের টপমোস্ট প্রায়োরিটি। আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করব।’
কনস্যুলার অ্যাকসেস পেতে দেরি হওয়ার বিষয়ে তিনি জানান, সরকার ভারতকে নিয়মিত চাপ দিচ্ছে এবং শিগগিরই এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। ফরেন মিনিস্টারের সঙ্গেও কথা হয়েছে। বিষয়টি বর্তমানে একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।’
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানে অবস্থানরত প্রায় ২ হাজার বাংলাদেশির নিরাপত্তার বিষয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তেহরানে থাকা বাংলাদেশি মিশন সবার সঙ্গে যোগাযোগ রাখছে। প্রাণের ঝুঁকি দেখা দিলে বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·