বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদের সমর্থনে আয়োজিত এক প্রচার জনসভায় তিনি এ কথা বলেন।
আমান বলেন, এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস রয়েছে। অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশকে কোনোভাবেই আর রাজাকারের হাতে তুলে দেয়া যাবে না। কোনো অশুভ শক্তিই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না।
তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। একাত্তরের মায়েদের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে। কিন্তু দেশের সাধারণ জনগণ তাদের কখনোই গ্রহণ করবে না। সব ষড়যন্ত্রের ফয়সালা রাজপথেই হবে।
আরও পড়ুন: অপপ্রচার চালিয়ে বিএনপির মাথা নত করানো যাবে না: রিজভী
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এ দেশের মানুষ রাজপথে রক্ত দিয়ে অধিকার আদায় করেছে। এই ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং তারেক রহমান দীর্ঘ লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষ তারেক রহমানকে বরণ করে নিয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে তারেক রহমানই নির্বাচিত হবেন।
জনসভায় ঢাকা-৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·