সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশের বর্তমান হাম পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় ১০৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৮২ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের হাম রোগ শনাত্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছে তারা সবাই ঢাাকা বিভাগের। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
আরও পড়ুন: হাম ও হামের লক্ষণ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ৬ জন, রংপুর ২ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গতকাল (৫ এপ্রিল) রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হচ্ছে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·