একক দলীয় স্বার্থে নয়, জনগণের দাবিতে ১০ দলীয় ঐক্য: মামুনুল হক

৪ সপ্তাহ আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘১০ দলীয় ঐক্য কোনো একটি দলের একক রাজনৈতিক স্বার্থে গড়ে তোলা হয়নি; বরং দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করাই এই জোটের মূল উদ্দেশ্য।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যের ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।


দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও সুশাসনের অভাব নিয়ে মামুনুল হক বলেন, ‘দীর্ঘদিনের শাসনব্যবস্থার কারণে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত সুশাসনের জায়গায় পৌঁছাতে পারেনি। স্বাধীনতার পরও সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত ও নীতিনিষ্ঠ নেতৃত্ব থেকে বঞ্চিত রয়ে গেছে।’


আরও পড়ুন: জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে: মামুনুল হক


১০ দলীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই জোট কোনো দলকে ক্ষমতায় আনার কৌশল নয়; এটি একটি রাজনৈতিক দায়বদ্ধতা। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এই ঐক্যের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।


নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘দেশের রাজনীতিতে দ্বিচারিতা ও অসঙ্গতি দিন দিন স্পষ্ট হচ্ছে। তার মতে, কিছু রাজনৈতিক শক্তি প্রকাশ্যে এক কথা বললেও আড়ালে ভিন্ন অবস্থান নিচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।’


আরও পড়ুন: যা বলবো, জীবন দিয়ে বাস্তবায়ন করব: মামুনুল হক


সমাবেশে আরও বক্তব্য দেন: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর পুত্র শামিম সাইদী। বক্তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন