এক মৌসুমে ৬৭ উইকেট নিয়েও অবহেলিত শামি কি অবসরের পথে

১ সপ্তাহে আগে
গত মৌসুমে ঘরোয়া লিগে বেঙ্গালুরুর হয়ে ৬৭টি উইকেট নিয়েও জাতীয় দলে অবহেলিত পেসার মোহাম্মদ শামি। দারুণ ছন্দে থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগরকরের মন জয় করতে পারেননি তিনি।

৩৫ বছর বয়সী শামি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত যদি রানার্স-আপ হয়, তবে আসরের সেরা বোলার ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য হিসেবে জাতীয় দলে খেলেছেন শামি। তবে ইনজুরি পরবর্তী ফিটনেস পুনরুদ্ধারের পরও তাকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সিরিজে এবং পরবর্তী টেস্ট ও টি-২০ বিশ্বকাপে নির্বাচিত করা হয়নি।

 

শামি সম্প্রতি দ্য শুভঙ্কর মিশরা শো’তে অবসর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘যেদিন আমি ক্লান্ত বোধ করব, সেদিনই ক্রিকেটকে বিদায় জানাব। কিন্তু এখন আমি ক্লান্ত নই। আমি এখনও খেলার আনন্দ উপভোগ করছি।’

 

আরও পড়ুন: তাসমানিয়ার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে রিশাদ

 

তিনি আরও যোগ করেন, ‘আমি তখনই ক্রিকেট ছাড়ব যখন মনে হবে বোরিং বা অলস। এখন পর্যন্ত সেই ভাবনা আমার মনে আসে না। আমি খেলার মধ্যে তৃপ্তি পাচ্ছি এবং ফলাফলও ইতিবাচক।’

 

২০২৫ সালের আইপিএল মেগা অকশনে শামি সানরাইজার্স হায়দরাবাদ এর হয়ে খেললেও, দুর্বল পারফরম্যান্সের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন।

 

শামি বলেন, ‘বোলার হিসেবে আমি আমার ১০০ শতাংশ দেব। দায়িত্ব পালনের চেষ্টা করব এবং দলের প্রত্যাশা পূরণ করতে চাই। আমি শুধু আমার মনোভাব ও কঠোর পরিশ্রম দিয়ে অবদান রাখতে পারি। যদিও লক্ষ্ণৌ আমার প্রতি বিশ্বাস রেখেছে, আমি আমার সর্বোচ্চ দেব।’

 

আরও পড়ুন: সূর্যবংশীকে ভারতীয় দলে ডাকতে বলছেন ভন ও কাইফ, ভিন্নমত অশ্বিনের
 

]]>
সম্পূর্ণ পড়ুন