বাবার উত্তরসূরি এবং এক বিস্ময় বালক অ্যালফি বেস্ট জুনিয়র কোনো সাধারণ পরিবারের সন্তান নন। তার বাবা অ্যালফি বেস্ট সিনিয়র, যিনি বৃটেনের প্রথম ‘জিপসি বিলিয়নেয়ার’।
মোবাইল হোম পার্কের সাম্রাজ্য গড়ে তোলা এই বাবার হাত ধরেই অ্যালফির বড় হওয়া। শৈশব থেকেই তিনি ছিলেন অদম্য মেধাবী। স্কুলে যখন বন্ধুদের পড়ার টেবিলে থাকার কথা, অ্যালফি তখন ব্যাগভর্তি চকলেট নিয়ে স্কুলে বিক্রি করতেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি একটি নাইটক্লাব কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, যা তাকে বৃটেনের সর্বকনিষ্ঠ ‘পার্ক ওনার’ হওয়ার গৌরব এনে দেয়।
প্রাচুর্যের মাঝে এক অতৃপ্ত আত্মা টাকা, গাড়ি, বাড়ি আর নামডাক, সবই ছিল তার হাতের মুঠোয়। জনপ্রিয় রিয়েলিটি শো ‘রিচ কিডস গো শপিং’-এ তাকে দেখা যেত বিলাসী জীবন যাপন করতে। কিন্তু এই চাকচিক্যের আড়ালে কোথাও যেন একটা বড় শূন্যতা লুকিয়ে ছিল। দামী দামী ব্র্যান্ডের পোশাক আর বিলাসী পার্টিগুলোও তার মনে শান্তি দিতে পারছিল না। তিনি এমন কিছু খুঁজছিলেন, যা তাকে জীবনের প্রকৃত অর্থ বোঝাতে পারবে।
আরও পড়ুন: কোরআন পড়ে অভিভূত ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ
কুরআনের সেই মোড় ঘুরিয়ে দেওয়া বাণী ঠিক সেই সময়েই তার পরিচয় হয় ইসলামের সাথে। কুরআনের আয়াতগুলো যখন তিনি প্রথম হৃদয়ে ধারণ করলেন, তখন তার মনে হলো, এতদিন তিনি যা খুঁজেছিলেন, তা এখানেই আছে। ২০২৩ সালের দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। এর আগে কয়েক মাস ধরেই তার সোশ্যাল মিডিয়ায় পরিবর্তনের হাওয়া লাগছিল। একটি মসজিদের ভেতর থেকে তোলা ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন সেই চিরন্তন সত্য,
আল্লাহ যাকে পথপ্রদর্শন করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।
বিলাসিতার বদলে বিনয় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ২৫ বছর বয়সী মাল্টি-মিলিয়নেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন নিজের ইসলাম গ্রহণের কথা। সেসময়কার একটি ভিডিওতে তাকে দেখা গেছে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাতে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন মাত্র একটি শব্দ, যা এখন তার জীবনের মূলমন্ত্র, ‘আলহামদুলিল্লাহ’।
বাবার সমর্থন ও নতুন যাত্রা ছেলের এই সিদ্ধান্তে বাবা আলফি বেস্ট সিনিয়র কিছুটা অবাক হলেও পাশে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বাস করেন, এই পথ তার ছেলেকে আরও একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। অ্যালফি এখন মদ ও উচ্ছৃঙ্খল জীবন ত্যাগ করে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে শান্তি খুঁজছেন।
আজকের অ্যালফি বেস্ট জুনিয়র কেবল একজন বিলিয়নেয়ারের ছেলেই নন, বরং তিনি সেই সাহসী তরুণ, যিনি সত্যের খোঁজে রাজপ্রাসাদের আরাম-আয়েশ তুচ্ছ করে সিজদাহর মাঝে খুঁজে নিয়েছেন প্রশান্তি। সূত্র: মুসলিম মিরর, ডেইলি মেইল
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·