এ সপ্তাহে দুই দিন ম্যানেজেই টানা ৫ দিনের ছুটি

১ দিন আগে
কিছু দিন আগেই ঈদুল ফিতরে লম্বা ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। এবার আবারও টানা ৫ দিনের ছুটি পেতে পারেন তারা!

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

 

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

 

কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

]]>
সম্পূর্ণ পড়ুন