আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে তার কার্যালয় থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে, মোজতবা খামেনি আরও বলেন বিদেশি শক্তিগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, এই অঞ্চলে অস্থিতিশীলতার একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। তবে, একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।
আরও পড়ুন:নৌপথের শত্রুকে নির্মূল করবে ইরান: মোজতবা খামেনি
বলেন, উপসাগরীয় অঞ্চল আঞ্চলিক পরিচিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে হরমুজ প্রণালী ও ওমান সাগরের মাধ্যমে।
ইরান হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে, যার মধ্যে হালনাগাদকৃত আইনি কাঠামোও অন্তর্ভুক্ত থাকবে। খামেনি বলেন।
তিনি আরও বলেন, ‘এই কাঠামোগুলো এই অঞ্চলের সকল দেশের জন্য স্থিতিশীলতা, অগ্রগতি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।’
উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক দেশগুলোর ভাগ্য এক এবং এর ভবিষ্যতে ‘হাজার হাজার কিলোমিটার দূরের’ বহিরাগত শক্তিগুলোর কোনো স্থান নেই। আরও বলেন মোজতবা।
আরও পড়ুন:মার্কিন অবরোধ চলতে থাকলে তা ভাঙতে সংঘাতের পথ নিতে পারে তেহরান: সামরিক কর্মকর্তা
এতে সাম্প্রতিক ঘটনাবলী থেকে উদ্ভূত একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডলইস্ট আই
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·