তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জন্মভূমির স্বার্থে আমরা সবাই এক।’
মঙ্গলবার (৩ মার্চ) চরকিং ইউনিয়নের সাব বাজারে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
হান্নান মাসউদ বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। হাতিয়ার মানুষ কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির সমর্থন করে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দিয়েছে।’
আরও পড়ুন: হাতিয়ায় সংঘর্ষ বন্ধ ও হান্নান মাসউদের নিরাপত্তা নিশ্চিতে এনসিপির স্মারকলিপি
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করেছে। বিগত সময়ে হাতিয়ার যে চিত্র ছিল, তা পরিবর্তনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এই জনপদের মানুষ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি সবসময় সোচ্চার থাকব।’
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী তাফসির,উপজোলাএনসিপি নেতা বাকের বিল্লাহ,উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক নেয়ামত উল্যাহ নিরব সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·