উন্নয়নের যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন হবে: নৌ প্রতিমন্ত্রী

৪ সপ্তাহ আগে
নির্বাচনের আগে যত উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জের সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আমি আমার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে সেগুলো এই পাঁচ বছর মেয়াদেই বাস্তবায়ন করব।’

 

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যারা মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।’

 

আরও পড়ুন: বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ

 

এছাড়াও নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না।’

 

অবৈধভাবে খাল দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে, আপনি যত ক্ষমতাশালী হোন না কেন, দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করেন।’

 

আরও পড়ুন: বরিশালের পেট্রোল পাম্পে ‘অকটেন নেই’

 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আর সেই সুন্দর সমাজ গঠনে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।’

 

ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন