উত্তরায় রেস্টুরেন্টে গ্যাস লিকেজ, দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে

৬ দিন আগে
রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টরে একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস নিকেজ থেকে আগুনে দগ্ধ সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

 

দগ্ধরা হলেন: শরীফ (২০), রুবেল (৩৫), সজীব (২৬), আসিফ (২৮), মেজবাহ (৪৫), মিলন (৪২) ও সুজাত (২৯)।

 

আরও পড়ুন: কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন: আহত ও ক্ষতিগ্রস্তদের খবর নিলেন প্রধানমন্ত্রী

 

দগ্ধরা জানান, তারা উত্তরা তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারী। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রেস্টুরেন্টের ভেতরে গ্যাস লিকেজের কারণে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্তত ১০ জনের হাত, পা এবং মুখের কিছু অংশ ঝলসে যায়।

 

ঘটনার পর ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। বাকি ৭ জন বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন: পার্কিংয়ে থাকা ৩ মিনিবাসে আগুন, মালিকের অভিযোগ ষড়যন্ত্র

 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার হাত পা এবং মুখের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থাই গুরুতর নয়।

]]>
সম্পূর্ণ পড়ুন