উত্তরা লেডিস ক্লাবে ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

২ সপ্তাহ আগে
আগামী ৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ক্যানসার দিবস’ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে এই সচেতনতামূলক সেমিনার সফলভাবে সম্পন্ন হয়।

নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার-এর যৌথ ব্যবস্থাপনায় এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগটি আয়োজিত হয়।


সেমিনারে বক্তারা ক্যানসারের ভয়াবহতা রোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব এবং সিওক হেলথকেয়ার-এর কর্ণধার এম এম মাসুমুজ্জামান ও কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ এবং ফোশান ফোসুন চানচেং হাসপাতালের প্রফেসর জেন জিকুয়াং। তিনি আধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সম্পর্কে উপস্থিত সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


আরও পড়ুন: ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার


উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিসসহ ক্লাবের সদস্যবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।


আয়োজক সংস্থাগুলো জানায়, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন