স্থানীয়রা জানান, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারকে অবহিত না করে তারা ওই কেন্দ্র থেকে বের হন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। বাসা থেকে বের হওয়ার পর ২ জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেন তারা। অভিযোগ পেয়ে আলী সুজা ওই দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন ২ জনকে নিয়োগ দেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
এ বিষয়ে অভিযুক্ত দুই সহকারী প্রিজাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বরখাস্ত করে নতুন ২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের না হওয়ার নিয়ম রয়েছে। একদিকে তারা নিয়ম ভঙ্গ করেছেন, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ কারণে তাদের সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·