বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উখিয়ার বর্ধিত ক্যাম্প ২০ এর লন্ডন ব্রিজ নামক এলাকায় এ মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
নিহত নারী মরজান (২৮), ১৯ এর এ-৬ ব্লকের হাশিম উল্লাহর স্ত্রী। তাদের সংসারে ৫ জন সন্তান রয়েছে।
নিহত মরজানের ছোট ভাই জামির হোসেন (১৮) বলেন, মরজান আর হাশিম উল্লাহর বিয়ে হয়েছে ১৪ বছর। তাদের ঘরে ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। গত দুই মাস আগে মরজান হঠাৎ অসুস্থ হয়। এরপর ক্যাম্প ২০ এর এম-২৫ ব্লকের বাপের বাড়ি চলে যান। সেখান থেকে সুস্থ হওয়ার পর মঙ্গলবার স্বামী বাড়ি চলে যান।
আরও পড়ুন: উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
পরে স্বামী কাছে টাকার হিসেব চাইলে মরজানকে মারধর করে স্বামী হাশিম উল্লাহ। পরে বাবা নুর মোহাম্মদ ও ভাই হাফেজ মো. হোসেন বিষয়টি জানার পর হাশিম উল্লাহর বাড়ি গিয়ে বুধবার ঝগড়া মীমাংসা করে দেন। কিন্তু বৃহস্পতিবার সকালে খবর পায় বর্ধিত ক্যাম্প ২০ লন্ডন ব্রিজের নিচে লেকে মরজান মরদেহ ভাসছে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
মরজানের সন্তানরা জানায় ভোর ঘর থেকে বের হয়ে যায় তাদের মা।
আরও পড়ুন: উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
উখিয়া থানার পরিদর্শক মুজিবর রহমান বলেন, লেকে ভাসমান অবস্থায় মরদেহ ভাসতে দেখে রোহিঙ্গারা খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জানা যায় মরজান ভোরে ঘর থেকে বের হয়, হয়তো বৃষ্টি কারণে লেকে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
]]>
৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·